বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 'মার্চ টু ঢাকা' কর্মসূচি আজ সোমবার। ফেসবুক পোস্টে কর্মসূচির পরিকল্পনা লিখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।
সেখানে তিনি উল্লেখ করেছেন, ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা অবস্থান নিবে সকাল ১১ টা থেকে। শহীদ মিনারে ১১ টা থেকে সবাই জড়ো হবেন।
‘শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগে যাবে, কেন্দ্রীয় সমাবেশ শাহবাগে হবে। পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত ঘোষণা দেয়া হবে শাহবাগ থেকে। পয়েন্টগুলোতেও সে সংবাদ পৌঁছে দেওয়া হবে।’
‘আমরা সুসংগঠিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করবো। কোনো ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি’ লিখেছেন সমন্বয়ক আসিফ মাহমুদ।



.png)
