মোহাম্মদ সোহেল সিকদার রানাঃ
এক দফার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটছে। এতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ।
এ অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সদস্য অভিনেতা জয়নাল জ্যাক । সোমবার (৫ আগস্ট) রাতে ফেসবুকে তিনি লিখেছেন, সবাইকে আমি ব্যাক্তিগত ভাবে অনুরোধ করছি দেশের সম্পদ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।
আসুন সবাই মিলে দেশের সম্পদ রক্ষা করি ।


