সুশীলনের আয়োজনে স্থানীয় পর্যায়ে বাজার সংযোগ ও কৃষি মেলা অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিবেদক, কক্সটিভি

দাতা সংস্থা Food and Agriculture Organization of the United Nations এর আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন Strengthening the Agro Food System through practicing climate adaptive technologies and market access in Cox's Bazar প্রকল্পের আওতায় সোমবার  (৩ ই জুন ২০২৪ ইং) দিনব্যাপি উলুচামারী  কৃষি পণ্য সংগ্রহ  ও বিপণন কেন্দ্র সমবায় সমিতি লিঃ, উলুচামারী, হ্নীলা, টেকনাফ , কক্সবাজার  এর সার্বিক তত্ত্বাবধানে  স্থানীয় পর্যায়ে বাজার সংযোগ ও কৃষি মেলা ( Local Level Market Linkage Event and Fair)  অনুষ্ঠিত হয়। 



উক্ত বাজার সংযোগ ও কৃষি মেলায় বিভিন্ন বীজ কোম্পানি,  মেশিনারীজ স্টেক হোল্ডার, আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক), ICT প্রতিষ্ঠান, স্থানীয় মডেল কৃষক, এলএসপি, ভার্মি কম্পোস্ট বিক্রেতা, এবং উপকার ভোগীদের বিভিন্ন উৎপাদিত পণ্য সহ বিভিন্ন ইনপুট - আউট পুট এক্টর স্টলের মাধ্যমে তাদের প্রডাক্ট এবং সার্ভিস প্রদর্শনী করেন। 

মেলায় মোট ১৪ টি স্টলের মাধ্যমে প্রদর্শনী করা হয়। 



উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলুচামারী এগ্রিগেশন সেন্টারের সভাপতি মোঃ দিদার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড. বিমল কুমার প্রামানিক, উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর, কক্সবাজার, বিশেষ অতিথি হিসেবে Joy Galvez, Emergency and Response Programme Coordinator, FAO আরও উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেন মোঃ মোমিনুল ইসলাম, অতিঃ উপ-পরিচালক (শস্য), কৃষি সম্প্রসারন অধিঃ, কক্সবাজার, স্থানীয় মহিলা মেম্বর, সিমিট প্রতিনিধি,  লাল তীর, এসিআই মেটাল, বায়াট, প্রভৃতি বীজ ও পেস্টিসাইড কোম্পানির প্রতিনিধি, কৃষি তথ্য সার্ভিস প্রতিনিধি, স্থানীয় কৃষক, নার্সারী উদ্যোক্তা, ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা,  ডিএসপি, এগ্রিগেটর,এবং এফএও কতৃক প্রদর্শিত সবজি চাষের আধুনিক মডেল উপস্থাপন করা হয়। 
উক্ত মেলায় স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং এফএও এর প্রতিনিধি, অমিতাভ চাকমা, হেলাল আনান্দ বিকাশ চাকমা, তাহেরা খাতুন, ফিল্ড মনিটরিং অফিসার, FAO.  এছাড়াও সুশীলনের ফমার্কেট ডেভেলপমেন্ট অফিসার ইমরুল কবির, মোঃ আজিজুর রহমান, প্রকল্প সমন্বকারী, সাদ আরমান, মনিটরিং অফিসার , আশিষ কুমার প্রজেক্ট অফিসার, আছাফুর রহমান,জয়নাল আবেদিন, সোহেল, চায়না খাতুন ফিল্ড এসোসিয়েট,  আব্বাস সহ অন্যান্য কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষক ক্রেতা ও বিক্রেতার সর্বস্থরের নারী ও পুরুষ এর আগমনে একটি মিলন মেলায় পরিনত হয়। মেলায় এলাকার  কৃষকগণ উৎপাদিত পণ্য উপস্থাপন করেন এবং পাশাপাশি বিভিন্ন সেবাদানকারীর প্রতিনিধিরা তাদের পণ্য ও সেবার ধরন কৃষকের মাঝে তুলে ধরেন। 
উল্লেখ্য যে উক্ত মেলা অনুষ্ঠানটি সুশীলনের পরিচালক ও প্রকল্পের ফোকাল জনাব রফিকুল হক এর সার্বিক নির্দেশনায় আরো প্রাণবন্ত হয়ে ওঠে।