বিসিবির দুর্নীতি নিয়ে এবার মুখ খুললেন ইমরুল কায়েস!


ইমরুল কায়েস বাংলাদেশ দলের এক অন্যতম সেরা ওপেনার। বিভিন্ন সময়ে তিনি তার ব্যাট হাতে দলকে নিজের সেরাটা উপহার দিয়েছেন। সেই ইমরুল কায়েস জাতীয় দল থেকে বেশ কিছু বছর বাহিরে। ভালো পারফরম্যান্স করলেও মিলেনি সুযোগ। গতকাল বাংলাদেশে সরকার পতন হয়েছে। এতে ক্রিকেট বোর্ডে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। বোর্ড প্রেসিডেন্ট সহ আরো কর্মী গায়েব। তাই, আজকে বোর্ড কর্মকর্তাদের বোর্ডে হড্ডগোল করতে দেখা গিয়েছে। দেশের ক্রিকেট আবারও সুষ্ঠ ভাবে পরিচালিত হবে বলে আশ্বাস দিয়েছেন কিছু বোর্ড প্রেসিডেন্টরা। সরকার পতনের পরেই এবার মুখ খুললেন ইমরুল কায়েস। তিনি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বলেন,"আসসালামু আলাইকুম সবাইকে। 


স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে।


সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। 


এদের কারনে ক্রিকেটের যে কি পরিমান ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারনে। খেলোয়াড়দের সাথে নুন্যতম সম্মান দেখানো হয়না৷ 


বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেয়ার আপনাদের আর কিছু নেই। তারুন্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যত। তারায় এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট। ইন্সা আল্লাহ"।


দেশের ক্রিকেট দুর্নীতি ও রাজনীতি মুক্ত হলেই ক্রিকেটে উন্নতি সম্ভব।