মুশফিক-মুমিনুলদের পাকিস্তান সফর পেছাল - বিস্তারিত কমেন্টে

পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর। পূর্ব নির্ধারিত সময়ের অন্তত ৪৮ ঘণ্টার মধ্যে হচ্ছে না এই সফর। সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে মঙ্গলবার সন্ধ্যায় দেশ ছাড়ার কথা ছিল মুশফিক-মুমিনুলদের নিয়ে গড়া ‘এ’ দলের। তবে দেশের সার্বিক পরিস্থিতিতে দুই দিন পিছিয়ে দেয়া হয়েছে সফর।এর আগে খেলোয়াড়-কোচদের নিরাপত্তার কথা চিন্তা করে মিরপুরে অনুশীলনও দুই দিন বাতিল করা হয়।


এই সফরের জন্য চট্টগ্রামে প্রায় দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করেছেন জাতীয় ক্রিকেটাররা। এনামুল হককে চার দিনের ও তাওহিদ হৃদয়কে এক দিনের ম্যাচগুলোর জন্য অধিনায়ক করে ভিন্ন তিনটি দল ঘোষণা করেছিল বিসিবি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তান যাওয়ার কথা শান্তবাহিনীর। তার আগে টেস্টের কয়েকজন খেলোয়াড়কে নিয়েই গড়া হয়েছিল ‘এ’ দল।