প্রধান আসামি বাপ্পি কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ



কক্সটিভি প্রতিবেদক♦

উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলকে সরকারি দায়িত্ব পালনকালে গত ৩১মার্চ রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ডাম্পারে পিষ্ট করে হত্যা ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাপ্পি কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।


মঙ্গলবার সকালে উখিয়া থানায় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল জানান," বিট কর্মকর্তা সাজ্জাদ কে হত্যার পর থেকে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।


তারই ধারাবাহিকতায় ঘাতক ডাম্পার চালক বাপ্পিকে উখিয়া থানার তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন মজুমদারের নেতৃত্বে এসআই কাউসার হামিদ, এসআই হোসনে মোবারক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার পরদিন থেকে বাপ্পি সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে নিজেকে আত্মগোপন করে রাখে। এক পর্যায়ে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।


এদিকে, সাজ্জাদ হত্যার ঘটনায় জড়িতদের পেছনে ইন্ধনদাতা সহ সকলের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


উল্লেখ্য, গত রোববার (৩১ মার্চ) ভোররাত সাড়ে ৩টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করছিল একদল পাহাড়খেকো। খবর পেয়ে বনবিভাগের দোছড়ি বিটের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলসহ কয়েকজন বনকর্মী ঘটনাস্থলে যান। এ সময় তিনিসহ মোটরসাইকেল আরোহী দুইজনকে পাচারকারীদের মাটিভর্তি ডাম্পট্রাক চাপা দেয়। এতে সাজ্জাদুজ্জামান ঘটনাস্থলে মারা যান এবং মোহাম্মদ আলী নামের এক বনরক্ষী আহত হন।


এ ঘটনায় সোমবার (১ এপ্রিল) বিকালে বন বিভাগের উখিয়া রেজ্ঞ কর্মকর্তা গাজী শফিউল আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।


মামলার আসামিরা হলেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের


পশ্চিম হরিণমারা এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে ও ডাম্পার